ঢাকাFriday , 29 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেরকেলের পদত্যাগ চান ৪০ ভাগ জার্মান

Link Copied!

marcelআন্তর্জাতিক ডেস্ক : শরণার্থী নীতির কারণে মেরকেলের পদত্যাগ চান ৪০ ভাগ জার্মান নাগরিক। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার শরণার্থীদের আশ্রয় দেয়ায় চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের প্রতি অসন্তুষ্ট দেশের নাগরিকরা। শুক্রবার দেশটিতে শরণার্থী ইস্যুতে মেরকেলের নীতির উপর ভোট গ্রহণ করা হয়। সেখানে তার পদত্যাগের পক্ষে স্বাক্ষর করেছেন দেশটির ৪০ শতাংশ মানুষ।
গত বছর জার্মানি সবচেয়ে বেশি শরণার্থীকে নিজের দেশে আশ্রয় দিয়েছে। আর এই সর্বোচ্চ মাত্রা নিয়ে সন্তুষ্ট ছিলেন মেরকেল। কিন্তু শরণার্থীদের সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। আর এতে করে দলের রক্ষণশীল সদস্যদের চাপের মুখে রয়েছেন মেরকেল। তাছাড়া ইউরোপের অনেক দেশই নিজেদের সীমানা বন্ধ করে দিয়েছে। তাই মেরকেলকেও এ বিষয়ে আরো কঠোর হতে হবে বলে মনে করছেন তার দেশের নাগরিক এবং দলের সদস্যরা।
জনগণের চাপের মুখে শরণার্থী নীতির বিষয়ে বৃহস্পতিবার কঠোর অবস্থান নিতে এবং একটি আপোশ সিদ্ধান্তে পৌঁছাতে  একমত হয়েছেন মেরকেলের রক্ষণশীল এবং তাদের বামপন্থী স্যোসাল ডেমোক্রেটিক (এসপিডি) দলের জোট সদস্যরা। দেশটিতে শরণার্থী স্রোত কমাতে নতুন নীতিমালা প্রণয়নের পক্ষে অবস্থান করবেন তারা। জানুয়ারির ২২ থেকে ২৫য়ের মধ্যে একটি সার্ভে চালিয়েছে ফোকাস ম্যাগাজিন। তাদের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৪৫ দশমিক ২ ভাগ নাগরিক বিশ্বাস করে মেরকেলের শরণার্থী নীতি তার পদত্যাগ দাবির কারণ নয়। দেশটিতে এটাই প্রথম ভোট গ্রহণ যেখানে মেরকেলের পদত্যাগ নিয়ে ভোটারদের মতামত গ্রহণ করা হয়েছে।
তবে শুক্রবার অপর একটি ভোট গ্রহণ করেছে ইলেক্টর রিসার্চ গ্রুপ। তারা মেরকেলের রক্ষণশীল দলের পক্ষে ৩৭ ভাগ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন। অথচ সেপ্টেম্বরেই এই সমর্থন ছিল ৪২ ভাগ। তবে এসপিডির সমর্থন অপরিবর্তিত রয়েছে। তারা ২৪ ভাগ সমর্থন পেয়েছে।