ঢাকাThursday , 28 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে আইএসের হামলায় ৫৫ সেনা নিহত

Link Copied!

issআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর রামাদির কাছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) পরিচালিত দুটি হামলায় কমপক্ষে ৫৫ জন সরকারি সেনা ও উপজাতীয় যোদ্ধা নিহত হয়েছে।
প্রথম হামলার ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার সকালে। রামাদিতে ইরাকি সেনাদের সদর দপ্তর লক্ষ্য করে চালান ওই আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৩০ সেনা ও সরকার সমর্থক উপজাতী যোদ্ধা প্রাণ হারায়। দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে ওই একই দিন বিকেলে রামাদির পশ্চিম প্রান্তের আল বাগদাদি এলাকার সেনাছাউনিতে। আইএস একাধিক আত্মঘাতী গাড়ি হামলা চালিয়ে ওই সেনাছাউনিতে প্রবেশের চেষ্টা করে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা নসাৎ করে দিয়েছে সেনারা। তবে ওই হামলায় কমপক্ষে ২৫ সেনা ও উপজাতী যোদ্ধা প্রাণ হারিয়েছে। কয়েক দিন ধরেই আল বাগদাদি শহরে প্রবেশের চেষ্টা করছে আইএস যোদ্ধারা। কিন্তু ইরাকি সেনাদের প্রবল প্রতিরোধ এবং মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার কারণে তাদের সে চেষ্টা সফল হচ্ছে না।
গত তিন সপ্তাহ আগে জিহাদিদের কাছ থেকে আনবার প্রদেশের রাজধানী রামাদি দখলে নিয়েছে ইরাকি বাহিনী। কিন্তু শহরের কিছু কিছু অংশ এবং প্রতিবেশী সিজারিয়ায় এখনো সক্রিয় রয়েছে আইএস।