ঢাকাThursday , 28 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে উ. কোরিয়া

Link Copied!

koriaআন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং সম্ভবত এক সপ্তাহের মধ্যেই তারা এটি উৎক্ষেপণ করবে। বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক এক জাপানি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা কিয়োডো।
কিয়োডো বলছে, উপগ্রহ থেকে নেয়া ছবি বিশ্লেষণ করে দেখা গেছে , নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছেপিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলের তোংচাং-রি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রের ছবি বিশ্লেষণ করে এমন ধারণা পাওয়া গেছে।
এমন এক সময়ে জাপানি সংবাদ সংস্থায় এ খবর প্রকাশিত হল যখন পিয়ংইয়ং’য়ের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা করতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো। গত ৬ জানুয়ারি চতুর্থ দফা পরমাণু পরীক্ষার অপরাধে দেশটির বিরুদ্ধে ওই নতুন নিষেধাজ্ঞা আসছে। যদিও এ জাতীয় নিষেধাজ্ঞা কোনো নতুন ঘটনা নয়। জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর ইতিমধ্যেই একাধিক অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে।
তবে পিয়ংইয়ং’য়ের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন সেওক। তিনি কেবল বলেছেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে নৌ চলাচলের ওপর কোনো আন্তর্জাতিক সতর্কতা জারি করা হয়নি। এর আগে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রক্কালে তারা এ ধরনের সতর্কতা জারি করেছিল।