ঢাকাThursday , 28 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলা একাডেমি পুরস্কার-২০১৫ ঘোষণা

Link Copied!

bangla-academiনিজস্ব প্রতিবেদক : কবিতা-কথাসাহিত্য-প্রবন্ধসহ সাহিত্যের বিভিন্ন শাখায় বাংলা একাডেমি পুরস্কার-২০১৫ ঘোষণা করা হয়েছে। ১০ ক্যাটাগরিতে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বাংলা একাডেমির সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
কবিতায় বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন কবি আলতাফ হোসেন। কথাসাহিত্যে এ পুরস্কার পেয়েছেন শাহীন আখতার। প্রবন্ধসাহিত্যে যৌথভাবে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন আবুল মোমেন ও আতিউর রহমান।
এ ছাড়া গবেষণায় অধ্যাপক মনিরুজ্জামান, অনুবাদে আবদুস সেলিম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে তাজুল মোহাম্মদ, আত্মজীবনীতে ফারুক চৌধুরী, নাটকে মাসুম রেজা, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশে শরীফ খান ও শিশুসাহিত্যে অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন সুজন বড়ুয়া।
আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের হাতে এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদ তুলে দেবেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সদস্যসচিব ড. জালাল আহমেদ।
পুরস্কারের বিচারে এবার ২৫ বিশিষ্ট জনের জুরি বোর্ড গঠন করা হয়েছিল, যারা প্রত্যেকেই ইতোপূর্বে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত। তবে চূড়ান্ত নাম ঘোষণা করেছেন পাঁচজন। তারা হলেন সৈয়দ আবুল মকসুদ, রামেন্দু মজুমদার, ড. করুণাময় গোস্বামী ও ফখরুল আলম। বিচারক কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক হায়াৎ মামুদ।