ঢাকাWednesday , 27 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধনু নদীতে দুই ট্রলারের সংঘর্ষে নিহত ১

Link Copied!

Kishoreganjকিশোরগঞ্জ প্রতিনিধি : জেলার করিমগঞ্জে ধনু নদীতে ইঞ্জিনচালিত দু’টি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে শ্রীধর চক্রবর্তী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আরও কয়েকজন আহত হয়।
বুধবার সকাল ১১টার দিকে করিমগঞ্জ উপজেলার চামড়া নৌবন্দর এলাকায় ধনু নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীধর জেলার ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের করুণা চক্রবর্তীর ছেলে।
এলাকাবাসী জানায়, করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দর থেকে একটি ইঞ্জিনচালিত যাত্রীবাহী ট্রলার ইটনা যাচ্ছিল। বন্দরের অদূরে ইটভাটা এলাকায় যাওয়ার পর মিঠামইনের গোপদিঘী থেকে চামড়াগামী অপর একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মাথায় আঘাত পেয়ে ইটনাগামী ট্রলারের যাত্রী শ্রীধর চক্রবর্তী নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।