ঢাকাWednesday , 27 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে সংসদে পাল্টা বক্তব্য দুঃখজনক

Link Copied!

Mahbubনিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট বার অ্যাসোনিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন- প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার রায় লেখা সম্পার্কে জাতীয় সংসদে পাল্টা বক্তব্য দেয়া দুঃখজনক। এটা বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে বলে মনে করেন এই আইনজীবী। তিনি অভিযোগ করে বলেন, সরকার এটাকে রাজনৈতিক ইস্যু হিসেবে আনতে চাইছে।
বুধবার সুপ্রিম কোর্ট বার সভাপতির কক্ষে এক ব্রিফিংয়ে খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন।
অবসরে যাওয়া বিচারপতিদের রায় লেখা এবং রায়ে স্বাক্ষর করাকে অসাংবিধানিক বলে প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন তা সমর্থন করে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘অবসরে যাওয়া বিচারপতিরা রায় লিখলে বা রায়ে স্বাক্ষর করলে তা অনৈতিক হবে। এটা করা ঠিক হবে না।’
তিনি বলেন, ‘ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি মামলার রায় যে দিন দেন সেই দিনই অবসরে যান। কিন্তু পরে তিনি রায়ে আর স্বাক্ষর করেননি।’
মাহবুব হোসেন বলেন, ‘প্রধান বিচারপতি যেটা বলেছেন আইনের বিধান মোতাবেক অবসরে গিয়ে রায় লেখা আইনসম্মত হবে না। বিচারপতিরা শপথের পর দায়িত্ব গ্রহণ করেন। অবসরে গেলে আর শপথ থাকে না। এজন্য অবসরে যাওয়ার পর রায় লেখা বা স্বাক্ষর করা আইনসম্মত নয়।’
এসকে সিনহা বলেছিলেন- ‘আমাদের জাতীয় অনেক গুরুত্বপূর্ণ মামলার রায় অবসরে যাওয়ার পর লেখা হয়েছে। এটা ঠিক হয়নি। এতে বিচার প্রার্থীরা হয়রানীর শিকার হয়েছে।’ ভবিষ্যতে যাতে এটা না হয় সেটাই প্রধান বিচারপতির বক্তব্যের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি বর্তমান প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেয়া এক বাণীতে বলেন, ‘বিচারপতিদের অবসরে যাওয়ার পর রায় লেখা অসাংবিধানিক।’