ঢাকাWednesday , 27 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বছরে ১০ লাখ পর্যটক দেশে আনাই টার্গেট

Link Copied!

Menonনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও অথনৈতিক অগ্রগতিতে বিরাট অবদান রাখতে পারে পর্যটন শিল্প। বিভিন্ন দেশের মানুষের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে বাণিজ্য সম্প্রসারণেও পর্যটন খাত ভূমিকা রাখতে পারে।
মঙ্গলবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ‘পর্যটন বর্ষ-২০১৬ : বাংলাদেশের পেনাল্টি শুট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
পর্যটনের মাধ্যমে বিউটিফুল বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরে এ দেশের প্রতি দৃষ্টি দিতে সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে জানিয়ে মেনন বলেন, ‘আগামী ৩ বছরে গড়ে প্রতিবছর ১০ লাখ পর্যটককে টার্গেট করে বাংলাদেশ নিজেকে প্রস্তুত করছে।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বিভাগের ফাউন্ডার চেয়ারম্যান ড. সৈয়দ রাশিদুল হাসান আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. ফরাস উদ্দিন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, ডেফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান, সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ প্রমুখ।