ঢাকাWednesday , 27 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

Link Copied!

Soudiআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জিজানে সড়ক দুর্ঘটনায় আলী আজগর ও আব্দুল্লাহ আল মামুন নামের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। আহতরা জিজানের একটি হাসপাতালে আইসিইউ আছে।
নিহত দুইজনের দেশের বাড়ি সুনাম গঞ্জের দিরাই উপজেলা। আহত জসিম উদ্দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও শেখ আব্দুল মান্নান মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা।
সোমবার স্থানীয় সময় সকাল নয়টার (বাংলাদেশ সময় দুপুর ১২টা) দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার দিন হতাহত ওই চার বন্ধু মক্কায় ওমরাহ পালন শেষ তাদের কোম্পানির নতুন প্রজেক্ট দেখার জন্য জিজান গিয়েছিলেন। পরে তাদের বর্তমান কর্মস্থল দাম্মাম জুবাইলে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেশী রুহুল আমিনের বরাত দিয়ে এ খবর জানিয়েছেন বাংলামেইল প্রতিনিধি মোবারক হোসেন ভুঁইয়া।