ঢাকাWednesday , 27 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩

Link Copied!

Bangladeshনিজস্ব প্রতিবেদক : বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ ১৩তম অবস্থানে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। প্রতিবেদনে ১৬৭টি দেশের দুর্নীতির সূচক প্রকাশ করা হয়েছে। গত দুবছরের মতো এবারো দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও জানানো হয়েছে।
বুধবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০১৫ প্রকাশ উপলক্ষে টিআই এর বাংলাদেশ শাখা টিআইবি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেয়া হয়।
সম্মেলনে বলা হয়েছে, দুর্নীতির সূচকে এক নম্বরে রয়েছে সোমালিয়া, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের পেয়েছে ডেনমার্ক।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করছেন টিআইবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল। এছাড়াও উপস্থিত আছেন ট্রাস্টি বোর্ডের সদস্য এম. হাফিজউদ্দিন খান ও নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।