ঢাকাTuesday , 26 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোটিপতিদের করের আওতায় নিয়ে আসতে হবে

Link Copied!

তোফায়েল আহমেদ-ফাইল ছবি

তোফায়েল আহমেদ-ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : দেশের যেসব কোটিপতি কর দেন না, তাদের করের আওতায় নিয়ে আসার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে আন্তর্জাতিক কাস্টমস দিবস-১৬ উপলক্ষে এক সেমিনার তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমমেদ বলেন, ‘দেশে কোটিপতি বাড়ছে তাই নতুন নতুন করদাতা খুঁজতে হবে। এখন ইউনিয়ন পর্যায়েও অনেক কোটিপতি পাবেন। পত্রিকায় দেখেছি ১ লাখের উপরে কোটিপতি আছেন যারা এখনো ট্যাক্স দেয় না তাদের করের আওতায় নিয়ে আসবে হবে।’
তিনি বলেন, ‘আমাদের অনেক প্রতিবেশি দেশের চেয়ে আমাদের রাজস্ব প্রবৃদ্ধি অনেক কম। তাই রাজস্ব বাড়াতে হবে। তবে রাজস্ব আহরনের নামে সাধারণ মানুষ যেন দুর্ভোগে না পড়ে সেদিকে নজর দিতে এনবিআরকে।’
তিনি বলেন, ‘যারা কর দেয় তাদের উপরই যেন কর চাপিয়ে দেয়া না হয়। করদাতারা যেন সহজেই ট্যাক্স দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। আমাদের রাজস্ব আহরণ বাড়তে আরও সচেষ্ট হতে হবে।’
আ. লীগ সরকার ব্যবসায়ী বান্ধব সরকার উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ী সমাজের প্রতি অত্যান্ত আন্তরিক। আমাদের সরকার ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধান করতে প্রস্তুত। পৃথিবীর সব দেশ তার নিজস্ব শিল্পকে রক্ষায় তারপর। আমাদেরও দেশীয় শিল্পকে রক্ষা করা প্রয়োজন। তাই কস্টমস বিভাগ অবৈধ্য লেননেদসহ চোরাচালান প্রতিরোধে আরও কড়াকড়ি হতে হবে।’
সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। সেমিনারে আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক, এনবিআর সদস্য (শুল্ক নীতি) ফরিদ উদ্দিন প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস হাউস ঢাকার কমিশনার লুৎফর রহমান।