ঢাকাTuesday , 26 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহন

Link Copied!

Tribunalনিজস্ব প্রতিবেদক  : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের ৮ জনের বিরুদ্ধে মামলার ১৭তম সাক্ষী আয়নাল হোসেন এবং ১৮তম সাক্ষী মো. আজিজুর রহমানের সাক্ষ্য ও জেরা সম্পন্ন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের (বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মাদ সোহরাওয়ার্দী) ট্রাইব্যুনালে এ সাক্ষ্য ও জেরা কার্যক্রম শেষ হয়।
এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত থেকে সাক্ষীদের জবানবন্দি গ্রহণে সাহায্য করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ও প্রসিকিউটর তাপস কান্তি বল।
অপরদিকে মামলার পলাতক তিন আসামি আব্দুল বারী, হারুন ও আবুল হাশেমের পক্ষে আইনজীবী কুতুব উদ্দিন আহমেদ, পলাতক অন্য তিন আসামি মো. আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. আব্দুল মান্নানের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস সোবহান তরফদার ও আইনজীবী গাজী এমএইচ তামিম এবং গ্রেপ্তারকৃত দুই আসামি এসএম ইউসুফ আলী এবং অ্যাডভোকেট শামসুল হকের পক্ষে তাদের জেরা করেন আইনজীবী এ ওয়াই মাশিউজ্জামান।
আসামিদের সাক্ষ্য ও জেরা শেষ হলে ট্রাইব্যুনাল মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য আগামীকাল বুধবার দিন নির্ধারণ করেন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মতিউর রহমান ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।
আসামীদের বিরুদ্ধে আনীত ৯২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে জামালপুরের উক্ত আটজনের বিরুদ্ধে হত্যা, লাশ গুম, লুটপাট, নির্যাতন ও অপহরণসহ ১০ ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘঠনের পাঁচটি অভিযাগ পাওয়া গিয়েছে। এ মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯৬ পাতার দালিলিক প্রমাণ এবং ৪০ জনকে সাক্ষী করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে অপরাধের সময়কাল ১৯৭১ সালের ২২ এপ্রিল থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ধরা হয়েছে।
যুদ্ধ চলাকালে আসামিরা জামালপুরে প্রায় ১০ হাজার মানুষকে হত্যা, ৫০ হাজার বাড়িঘর ধ্বংস করে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ রয়েছে।
অভিযুক্ত ৮ জনের মধ্যে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, জামালপুর শহরের নয়াপাড়া এলাকার অ্যাডভোকেট শামছুল হক (৭৫) ও সিহংজানি বালক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ফুলবাড়িয়ার বাসিন্দা এসএম ইউসুফ আলী (৮২)।
এ মামলায় অন্যান্য আসামিরা হলেন- মো. আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারি, হারুন, মো. আবুল কাসেম।