ঢাকাTuesday , 26 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে বিনিয়োগ করলে লোকসান হবে না

Link Copied!

kamalনিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেছেন, ‘বিশ্বাস ও আস্থা নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করুন। এখানে বিনিয়োগ করলে লোকসান হবে না, প্রোফিট হবে।’
সোমবার (২৫ জানুয়ারি) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট-২০১৬ এর সমাপনী অধিবেশনে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বিনিয়োগকারীদের আকৃষ্ট করার মতো সব ধরনের উপাদান বাংলাদেশে রয়েছে। লোকাল বিনিয়োগকারীদের বেশি বেশি বিনিয়োগ করতে হবে। তাহলে বাইরের বিনিয়োগকারীরা উৎসাহী হবে।’
তিনি জানান, এই বিনিয়োগ মেলার মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যে ১১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রকল্প পেয়েছে। ভারতের আদানি গ্রুপ ও রিলায়েন্স গ্রুপ যথাক্রমে ৮ বিলিয়ন ও ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমেদ, ডিসিসিআইয়ের সভাপতি হোসেইন খালেদ, বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. সৈয়দ এ সামাদ।