ঢাকাTuesday , 26 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আখাউড়ায় আমদানি-রপ্তানি বন্ধ

Link Copied!

Ashuganj-port-picব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা এরশাদ আলী খান জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার সেখানকার ব্যবসায়ীদের সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনের জন্য পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে এসময় দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বুধবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।