ঢাকাTuesday , 26 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্যারাফিন জাতীয় পদার্থ আমদানিতে লাইসেন্স পরীক্ষা বাধ্যতামূলক

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : প্যারাফিন জাতীয় পণ্য আমদানির জন্য এলসি খোলার আগে আমদানিকারকের লাইসেন্স আছে কি না তা বাধ্যতামূলকভাবে পরীক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলারদের।
সোমবার কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলার জারি করে সকল অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠিয়েছে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য।
সার্কুলারে বলা হয়েছে, প্যারাফিন জাতীয় পদার্থসহ অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্য আমদানির লক্ষ্যে এলসি খোলার সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) লাইসেন্স রয়েছে কি না তা ডিলার ব্যাংকসমূহ কর্তৃক সঠিকভাবে পরিপালিত হচ্ছে না, যা অনাকাঙ্ক্ষিত। এখন থেকে বিইআরসি আইন, ২০১৩ অনুসারে আমদানিকারকের বিইআরসির লাইসেন্স রয়েছে কি না তা বাধ্যতামূলকভাবে পরীক্ষা করতে হবে।
যেসব পেট্রোলিয়ামজাতীয় পণ্যের ক্ষেত্রে এসব লাইসেন্স পরীক্ষা করতে হবে সেগুলোর এইচএস কোড হলো- ২৭.০৯, ২৭.১০, ২৭.১১, ২৭.১২ এবং ২৭.১৩।