ঢাকাMonday , 25 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচন করতে চায় ইসি

Link Copied!

electionনিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন গ্রামের শান্তিপূর্ণ পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। গ্রামের শান্ত পরিবেশে সুষ্ঠু নির্বাচনের আশা করছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার দুপুরে ইসি সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী এ আশাবাদ ব্যক্ত করেন।
দলীয়ভাবে ইউপি নির্বাচনে গ্রামের শান্তিপূর্ণ পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না- জানতে চাইলে জাবেদ আলী বলেন, ‘দলীয়ভাবে ইউপি নির্বাচনের ফলে গ্রামের শান্তিপূর্ণ পরিবেশে কোনো প্রভাব পড়বে না। কোনো ধরনের হামলা হবে না। আশা করি, গ্রামের সাধারণ মানুষ যারা রাজনীতি করে তারা কোনো ধরনের ঝামেলা করবে না। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হবে। শান্তিপূর্ণ নির্বাচন হবে।’
বিধিমালা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ইউপি নির্বাচনের বিধিমালা সময় মতো আমাদের হাতে পৌঁছাবে। এখনো তো সময় আছে। ফেব্রুয়ারির ১০ থেকে ১২ তারিখের মধ্যে বিধিমালা হাতে পেলে আমরা ফেব্রুয়ারির মাঝামাঝিতে তফসিল ঘোষণা করতে পারবো। ফলে যথেষ্ট সময় নিয়ে নির্বাচন করতে পারবো। তফসিলের পর ৪৫ দিন রাখলে আশা করি প্রার্থীরা সবকিছু গুছিয়ে নিতে পারবে। নির্বাচনী আমেজ বেশি দিন ধরে বিরাজ করবে।’
প্রথম ধাপে কয়টি ইউপিতে নির্বাচন হবে এ বিষয়ে জাবেদ আলী বলেন, ‘তালিকা এখনো সুনির্দিষ্ট হয়নি। তবে যেসব ইউপির মেয়াদ আগে শেষ হবে সেগুলোর নির্বাচন প্রথম ধাপে অনুষ্ঠিত হবে।’
পৌরসভা নির্বাচনে এমপিদের আচরণবিধি লঙ্ঘনের বিষয় তুলে ধরে ইউপিতে এ বিষয়ে কি পদেক্ষেপ নেয়া হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘পৌরসভা নির্বাচনে ত্রুটি-বিচ্যুতে খবর পেলে আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেছি। তারপরও দুই একটি ত্রুটি-বিচ্যুতি ঘটেছে। তবে ইউপি নির্বাচনে যাদের যাওয়ার কথা না তারা নির্বাচনী কার্যক্রমে যাবে না।’