অর্থনৈতিক প্রতিবেদক : সিকিউরিটিজ সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপলো ইস্পাতের ৬ পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ জরিমানা করেছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন- কোম্পানির চেয়ারম্যান ও পরিচালক দীন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. আনছার আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান, পরিচালক এম এ মাজেদ, মো. শোয়েব, মোহাম্মদ রফিক।

