ঢাকাSunday , 24 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের সাহায্য নিতে নাম লেখান থানায়

Link Copied!

Policeনিজস্ব প্রতিবেদক : আইনের সেবা নিশ্চিত করতে বাড়িওয়ালা/ভাড়াটিয়াসহ সকল নাগরিকদের থানায় তাদের তথ্য লিপিবদ্ধ করার অনুরোধ জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
শনিবার বিকেলে রাজধানীর খিলগাঁও থানাধীন মেরাদিয়া কবরস্থান রোডে খিলগাঁও থানার ৪নং বিটে মাদক সংক্রান্ত সচেতনামূলক এক অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।
খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ অধ্যাপক মিছির আলী, উপ-পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ) মোহাম্মদ আনোয়ার হোসেন খানসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ এককভাবে সফল হতে পারবে না যদি জনগণ পুলিশকে সহযোগিতা না করে। তারা অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার জন্য সবাইকে আহ্বান জানান।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রত্যেক নাগরিকের তথ্য পুলিশের কাছে থাকা জরুরি। এ ক্ষেত্রে বিট পুলিশিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিট পুলিশিংসহ জননিরাপত্তা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ওসির দরজা সবার জন্য সবসময় খোলা থাকবে বলে জানান তারা।