ঢাকাSunday , 24 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যক্তি পুলিশের অপরাধের দায় বাংলাদেশ পুলিশ নেয় না

Link Copied!

igpনিজস্ব প্রতিবেদক : ব্যক্তি পুলিশের অপরাধের দায় বাংলাদেশ পুলিশ নেয় না বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। কখনো কখনো পুলিশের মুষ্টিমেয় কিছু সদস্য অপেশাদার আচরণ করে থাকেন বলে স্বীকার করে আইজিপি বলেন, ‘এসব সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে’।
রোববার দুপুরে পুলিশ সদরদপ্তরে ‘পুলিশ সপ্তাহ’ উপলক্ষে করা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পুলিশের বিরুদ্ধে সমালোচনার আগে কর্মপরিবেশ, কর্মঘণ্টা, বৈরী আবহাওয়া, জনতা ও পুলিশের অসম অনুপাত, নাগরিক আইন না মানার সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলো বিবেচনার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘অল্প কিছু পুলিশ দিয়ে অধিক সংখ্যক নাগরিকদের ওপর আইন প্রয়োগ করতে গিয়ে মুষ্টিমেয় কিছু পুলিশ সদস্য অপেশাদার আচরণ করে, যার দায়ভার পুরো পুলিশের ওপর পরে।’
শহীদুল হক বলেন, ‘পুলিশের বিরুদ্ধে আনীত, উত্থাপিত বা গোচরীভুত যে কোনো অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক কঠোর বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়। পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থায় কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলে সাজাপ্রাপ্ত পুলিশ সদস্য প্রশাসনিক ট্রাইব্যুনালসহ বিজ্ঞ আদলতে আপিল করতে পারেন।’
তিনি আরো বলেন, ‘গত ৫ বছরে ৭০৯ পুলিশ সদস্য বিভাগীয় শাস্তির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আপিল করেছেন। এদের মধ্যে ২৯৩ জন পুলিশ সদস্য বিভাগীয় শাস্তির বিরুদ্ধে প্রশাসনিক ট্রাইব্যুনালে আপিল করে দণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন। এতে ৪০ শতাংশের বেশি পুলিশ দণ্ড থেকে অব্যাহতি পান।’
তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ পুলিশের অবস্থান দ্বিতীয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘জেলাপ পোল’-এর গ্লোবাল ল’ অ্যান্ড অর্ডার অনুযায়ী বাংলাদেশ ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। ৭৯ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার অবস্থান প্রথমে।’ বাংলাদেশ অভ্যন্তরীণ শৃঙ্খলারক্ষায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং ভারতের থেকে এগিয়ে আছেন বলেও জানান তিনি।