ঢাকাSunday , 24 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়া রুশ সেনাদের

Link Copied!

mohoraআন্তর্জাতিক ডেস্ক :  পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে প্রথমবারের মতো সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে রাশিয়ার পদাতিক বাহিনী । রুশ পদাতিক বাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালাইউকোভ এ ঘোষণা দিয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা তাস শনিবার এ তথ্য জানিয়েছে।
রুশ বাহিনী চলতি বছর সাতটি আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশ নেবে । এর অংশ হিসেবে পাক-রুশ সেনাদলের মহড়া হবে। চলতি বছরই এ মহড়া অনুষ্ঠিত হবে।
জেনারেল ওলেগ বলেন, বিদেশি অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া, সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) যৌথ সন্ত্রাসবিরোধী মহড়াও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
২০১৪ সালের জুনে পাকিস্তানের ওপর থেকে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাশিয়া। একই বছর পাকিস্তান সেনাবাহিনীকে শক্তিশালী করতে সামরিক সহযোগিতাবিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি করে রাশিয়া ও পাকিস্তান।
এদিকে, রুশ সামরিক সরঞ্জাম বিক্রি নিয়ে আলোচনার জন্য মস্কোর একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার পাকিস্তানে পৌঁছেছে বলে পাক সেনাবাহিনীর আন্তঃজনসংযোগ বিভাগ আইএসপিআর’র বিবৃতিতে জানানো হয়েছে। এ প্রতিনিধিদলের সঙ্গে এরই মধ্যে পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের বৈঠক হয়েছে।
রাশিয়ার কাছ থেকে এমআই-৩৫ হাইন্ড অ্যাটক হেলিকপ্টার কেনার জন্য গত বছরের আগস্টে মস্কোর সঙ্গে একটি চুক্তি সই করেছে পাকিস্তান।