ঢাকাSunday , 24 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে তিন মেডিক্যাল ছাত্রীর আত্মহত্যা

Link Copied!

suisiedআন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাডুতে তিন মেডিক্যাল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাজ্যের ভিল্লুপুরামে এসভিএস মেডিকেল কলেজ অব ইয়োগা অ্যান্ড নিউরোপ্যাথিতে এ ঘটনা ঘটে।  এরা তিনজনই আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। এরা তিনজনই কলেজের দ্বিতীয় বর্ষের  ছাত্রী।
তিনজনের মৃত্যুর ঘটনায় পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। এতে তাদের মৃত্যুর জন্য কলেজ কর্তৃপক্ষকে দায়ী করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কলেজের নূন্যতম অবকাঠামো ঘাটতির কারণে ছাত্রীরা এক মাস ধরে আন্দোলন করে আসছিল। তবে দুই সপ্তাহ আগে আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পায়। এ ঘটনার পর কলেজের চেয়ারম্যানের ছেলেকে আটক করেছে পুলিশ।
নিহত ছাত্রীদের পরিবারের দাবি, কলেজের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন তারা।
এক ছাত্রীর বাবা বলেছেন, ‘এটি আত্মহত্যা নয়, তাদের খুন করা হয়েছে।’