ঢাকাSunday , 24 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘খুন করলেও ভোট কমবে না’

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জনপূর্ণ রাস্তায় তিনি যদি একজন মানুষকে হত্যা করেন, তারপরেও তার ভোট কমবে না।
প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রচারণার শক্ত অবস্থানের দিকে ইঙ্গিত দিতেই শনিবার এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘আমি যদি ফিফথ অ্যাভিনিউয়ের মাঝখানে দাঁড়াই এবং কাউকে গুলি করি তারপরেও আমার ভোটাররা আমাকে ছেড়ে যাবে না।’
রিপাবলিকান দলের মনোনয়েনর জন্য এগিয়ে থাকা ট্রাম্পের সমর্থকরা অবশ্য এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, তারা কোনোভাবেই ট্রাম্পকে ছেড়ে যাবেন না।
ট্রাম্প প্রকাশ্যে গুলি করার এই উদহারণ এমন সময় টানলেন যখন, বন্দুক বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক চলছে। প্রেসিডেন্ট ওবামা সম্প্রতি তার নির্বাহী ক্ষমতার বলে বন্দুক বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করেছেন। ট্রাম্প অবশ্য ওবামা এই নীতির কঠোর সমালোচক।