ঢাকাSunday , 24 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৫০০ শিক্ষার্থীকে ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান

Link Copied!

islami bankঅর্থনৈতিক প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুবিধাবঞ্চিত ১৫০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে।
রাজধানীর বিসিআইসি মিলনায়তনে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।
এ সময় ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান। স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান।
প্রফেসর ড. গওহর রিজভী বলেন, ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তির মাধ্যমে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ করে দিয়েছে। অধিক সংখ্যক মেয়েকে বৃত্তি দিয়ে নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে তাদের অংশ গ্রহণ নিশ্চিত করেছে।
দেশের টেকসই উন্নয়নে শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে তিনি শিক্ষা বিস্তারে আর্থিক প্রতিষ্ঠানসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।