অর্থনৈতিক প্রতিবেদক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এশিয়ান টেক্সটাইল গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সর্বোচ্চ গুণগত মানের কাপড়।
মেলার প্রিমিয়ার প্যাভিলিয়ন নং ৩০-এ গিয়ে দেখা যায়, গুণগত মানের পোশাক কিনতে ক্রেতাদের ভিড়। আর প্যাভিলিয়নের সামনে দর্শনার্থীদের ভিড় এশিয়ানের রঙিন ঝর্ণা দেখতে।
এবার মেলায় এশিয়ান টেক্সটাইল পোশাকের সঙ্গে দর্শনার্থীদের জন্য নির্মাণ করেছে ঝর্ণা প্রদর্শনীর ব্যবস্থা। যেখানে মুগ্ধ দর্শনার্থীরা ব্যস্ত ছবি তুলতে।
মেলায় এশিয়ান টেক্সটাইল ক্রেতাদের জন্য এনেছে শার্ট পিস, প্যান্ট পিস, স্যুট, সাফারি এবং গ্যাবার্ডিন। তাদের কাপড় ১০০ ভাগ সুতি। প্যাভিলিয়নে ৪০০ টাকা থেকে ৪০০০ টাকা পাওয়া যাচ্ছে এ সব কাপড়।
এশিয়ান প্যাভিলিয়ন ইনচার্জ মো. হোসেন মজুমদার বলেন, তাদের কাপড় বেশ জনপ্রিয়। মেলায় ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছেন। তারা সবসময় গ্রাহকদের ভালো পণ্যের নিশ্চয়তা দিয়ে থাকেন। ক্রেতারা তাদের পণ্য নিয়ে সন্তুষ্ট।
মেলায় যাত্রাবাড়ী থেকে এসেছেন ইকবাল হোসেন। তিনি বলেন, তিনি বরাবরই এশিয়ান টেক্সটাইলের পোশাক পরেন। এদের কাপড়ের মান খুবই ভালো এবং টেকসই।

