ঢাকাSaturday , 23 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাব ক্যাম্পুরীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Link Copied!

hasinaগাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আয়োজিত অষ্টম জাতীয় কাব ক্যাম্পুরী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন তিনি।
ক্যাম্পুরী এরিনা মৌচাকে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্যাম্পুরীতে অংশগ্রহণকারী একজন কাব স্কাউট ও মন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে ক্যাম্পুরী ময়দানে শুভেচ্ছা বক্তব্য দেন, ক্যাম্পুরী সাংগঠনিক কমিটির সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। গণভবনে শুভেচ্ছা বক্তব্য দেন, প্রধান জাতীয় কমিশনার ও সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।
ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের ৮৫১ জন শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারীদের মধ্যে ১০টি স্কাউট অঞ্চলের ৭১ জন কাব স্কাউট প্রতিনিধি হিসেবে গণভবনে প্রধানমন্ত্রীর হাত থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড ও সনদ গ্রহণ করে। অনুষ্ঠানে আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন, বেলুন ও পায়রা উড়ানো এবং বাংলাদেশ স্কাউটস কার্যক্রমের উপর একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। এছাড়া বাংলাদেশ স্কাউটিং এর শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী স্মারক ডাক টিকেট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন।
প্রসঙ্গত, ২২- ২৭ জানুয়ারি জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাকে অনুষ্ঠিত হচ্ছে। এ ক্যাম্পুরীতে দেশের সকল উপজেলা থেকে ৮ হাজার কাব স্কাউট ও কাব লিডাররা অংশ নিচ্ছে।