ঢাকাSaturday , 23 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তেহরান দূতাবাস ফের খুলবে সৌদি

Link Copied!

tharanআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব পুণরায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শনিবার রিয়াদে সফর করবেন। তার এই সফরের আগে এক উর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার টেলিফোনে এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আশা করে সৌদি আরব পুণরায় তেহরান দূতাবাস চালু করবে।
সৌদি আরব চলতি মাসে আলোচিত শিয়া নেতা নিমর আল নিমরের শিরচ্ছেদ করার পর দেশটির সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি হয়।  এছাড়া বেশ কিছু বিক্ষুব্ধ জনতা তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে হামলা চালায়। এতে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে ফাঁটল ধরে।
মার্কিন ওই কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে সৌদি দূতাবাসে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তবে ওই হামলার ঘটনায় তেহরানের গোপন প্ররোচনা ছিল বলে অভিযোগ করেছে রিয়াদ। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। তাদের দাবি ওই ঘটনায় তাদের কোনো উস্কানি বা প্ররোচনা ছিল না।
তিনি আরো জানিয়েছেন, আশা করা যায় পরিস্থিতি স্বাভাবিক হবে। আর তেহরানে পুণরায় দূতাবাস চালু করার পথ খুঁজে পাবে সৌদি।
ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, দু’দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে অবস্থান করার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। তবে তারা শুধুমাত্র এটুকুই আশা করতে পারে যে দু’দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে। তবে এবিষয়ে যুক্তরাষ্ট্র কোনো পক্ষের ওপরই জোর করবে না বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের চলতি মাসে গণমাধ্যমকে দেয়া বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান যদি বিপ্লবী চিন্তা থেকে বেরিয়ে একটি সাধারণ রাষ্ট্রের মত নিজেদের আচরণ ঠিক না করে তবে তাদের সঙ্গে সৌদির সব ধরনের সম্পর্ক পুণরুদ্ধার করা সম্ভব নয়।