ঢাকাSaturday , 23 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রিসে নৌডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৫

Link Copied!

boatআন্তর্জাতিক ডেস্ক : গ্রিস উপকূলে শরণার্থীদের বহনকারী পৃথক দু’টি নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫য়ে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৭ শিশু ছিল। গ্রিস দ্বীপের আজিয়ান সাগরে শুক্রবার ওই দুর্ঘটনা ঘটেছে। তবে ধ্বংসাবশেষের নিচে আরো অনেকেই আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
উপকূলরক্ষীদের বেশ কিছু নৌকা ৭০ জনকে উদ্ধার করেছে। তবে এখনও অনেকেই নিঁখোজ রয়েছেন। তাদেরকে উদ্ধারের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উপকূলরক্ষী এবং উদ্ধারকর্মীরা।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বহু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে ইউরোপে পাড়ি জমাচ্ছে। বিপজ্জনক এবং খারাপ আবহাওয়া থাকা স্বত্তেও এসব শরণার্থীরা ইউরোপে যাওয়ার জন্য তুরস্ক থেকে ঝুঁকিপূর্ণ নৌকায় উঠছে। বেশির ভাগ সময়ই এসব নৌকায় কয়েকগুন বেশি যাত্রীকে তোলা হয়। ফলে যাত্রাপথে প্রতিকূল আবহাওয়ায় ভারসাম্য রক্ষা করতে না পেরে নৌকাডুবির ঘটনা ঘটে।
গত বছর সাগর পথে প্রায় ৩১ হাজার শরণার্থী গ্রিসে পৌঁছেছে। তারা জার্মানি, সুইডেনসহ ইউরোপের যে কোনো দেশে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছে। শুধুমাত্র জানুয়ারির মাঝামাঝি পর্যন্তই ৭৭ শরণার্থী ভূমধ্যসাগরে নৌকা ডুবে মারা গেছে।
এর আগে ইউরোপকে শরণার্থীদের নিয়ে এমন পরিস্থিতিতে পরতে হয়নি। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর শরণার্থী সংকট নিয়ে গত বছর থেকেই ইউরোপ সবচেয়ে  বেশি হুমকিতে পড়েছে। আর ইউরোপের অনেক দেশই এই ইস্যুটি নিয়ে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে গেছে। অনেক দেশ নিজেদের সীমানা বন্ধ করে দিয়েছে যেন শরণার্থীরা তাদের দেশে প্রবেশ করতে না পারে।