ঢাকাFriday , 22 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ সাহিত্যরত্ন নজিবর রহমানের ১৫৭তম জন্মবার্ষিকী

Link Copied!

nojiburনিজস্ব প্রতিবেদক : আজ বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য-রত্নের (জন্ম ২২ জানুয়ারী ১৮৬০, মৃত্যু ১৮ অক্টোবর ১৯২৩) ১৫৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য-রত্ন একাডেমি ঢাকাস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করেছে।
একাডেমির সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সুপারন্যুমারি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমির প্রাক্তন পরিচালক অধ্যাপক ফজলুল হক সরকার, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ডি.এম.ডি এ.এম.এম. ফরহাদ ও রমিজউদ্দিন কলেজের অধ্যক্ষ ডক্টর মো. হুমায়ুন কবির। আলোচনা করবেন কথাশিল্পী মাহবুবুল হক, ইতিহাসবিদ আখতার উদ্দিন মানিক, ওমর বিশ্বাস, ডক্টর এম এ সবুর, কথাশিল্পীর নাতি গোলাম আম্বিয়া, এডভোকেট গোলাম হাসনায়েন ও এ এইচ এম মহিবুলাহ মহিব।
তার বিখ্যাত ‘আনোয়ারা’ উপন্যাস থেকে পাঠ করবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী এডভোকেট নাসিম আহমেদ। অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন আহসান হাবীব ও জাহাঙ্গীর আলম।
প্রখ্যাত ‘আনোয়ারা’ উপন্যাসের লেখক মোহাম্মদ নজিবর রহমান বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় কথাশিল্পী। তিনি একাধারে উপন্যাস, ছোটগল্প ও প্রবন্ধ রচনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা মোট ১৩টি।
একসময় তার রচিত ‘আনোয়ারা’ উপন্যাস অবিভক্ত বাংলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তিনি সাহিত্যসেবা ও শিক্ষা বিস্তারের মাধ্যমে বাঙালি মুসলিম সমাজের উন্নতি ও নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঐতিহাসিক ‘সলঙ্গা বিদ্রোহে’ তিনি এবং জননেতা মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ছিলেন গ্রামবাংলার একজন প্রতিবাদী জনদরদী সমাজহিতৈষী অসাম্প্রদায়িক উদারনৈতিক সাহিত্যিক।