ঢাকাFriday , 22 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে ২০ বাংলাদেশি শ্রমিক আটক

Link Copied!

workarআন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপে ২০ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ। তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ওই শ্রমিকদের আটক করা হয়েছে।
রাজধানী মালের একটি বাজার থেকে বৃহস্পতিবার তাদের আটক করা হয়েছে। দেশটির স্থানীয় বাজারে তারা শুধু নিজ দেশের নাগরিকদেরই কাজ করার অনুমতি দিয়ে থাকে। সেখানে অন্য কোনো দেশের নাগরিকদের কাজ করার অনুমতি নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কিছু দোকােনে বিদেশি শ্রমিকদের আনাগোনা বেড়ে গেছে।
এ বিষয়ে দেশটির অভিবাসন সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালদ্বীপে যেসব বিদেশীরা বসবাস করছেন তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। এই অভিযানের অংশ হিসেবেই ওই বাংলাদেশিদের আটক করা হয়েছে।
তবে কর্তৃপক্ষ আটকের বিষয়টি নিশ্চিত করলেও কতজনকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় ওই বাজার থেকে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।