ঢাকাThursday , 21 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে এইডস রোগী সাড়ে ৭ হাজার

Link Copied!

aidsনিজস্ব প্রতিবেদক : জাতীয় এইচআইভি ও এসটিডি প্রোগ্রামের তথ্য অনুসারে, বাংলাদেশে এইডস আক্রান্ত মানুষের সংখ্যা ৭ হাজার ৫০০ জন। চক্রবৃদ্ধিহারে বেড়ে যাওয়া এ সংখ্যা গত ২০১৩-এর ডিসেম্বর পর্যন্ত ছিল ৩ হাজার ২৪১ জন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সিরাক বাংলাদেশ আয়োজিত এক আলোচনাসভায় এ তথ্য জানানো হয়।
সিরিঞ্জ ও সূচের সাহায্যে মাদক গ্রহণ, যৌনবাহিত রোগের সংক্রমণ, দারিদ্র, অধিক জনসংখ্যা, জেন্ডার অসমতা, অনিরাপদ যৌনসম্পর্কের বিষয়ে অজ্ঞতা ইত্যাদি বৃদ্ধির কারণে দিন দিন এইচআইভি ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
বক্তারা জানান, বাংলাদেশে যদিও তুলনামূলকভাবে এইচআইভি সংক্রমণে নিম্ন অবস্থানে রয়েছে, তথাপি প্রতিবেশি দেশসমূহের এই রোগে সংক্রমিত মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা আমাদের জন্যও ঝুঁকিপূর্ণ।
জাতীয় এইচআইভি ও এসটিডি প্রোগ্রামের তথ্য অনুসারে, ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত এইচআইভি সংক্রমিতদের এক হাজার ২৯৯টি কেস রেকর্ড করা হয়েছিল। এসব কেসের মধ্যে ৬৮১ জনকে এআরটি সেবার আওতায় আনা হয়েছে। যার মধ্যে ৪১৫ জন পুরুষ ও ২৬৬ জন নারী।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের ঝুঁকি বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে, তারা যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে সচেতন নয় এবং এ বিষয়ে তাদের সামাজিক-সাংস্কৃতিক জড়তা ও লজ্জা-ভয় কাজ করে।
বক্তারা জানান, দেশে চার ধরনের যৌনকর্মী রয়েছে। পতিতালয়, ভ্রাম্যমাণ, আবাসিক এলাকা ও হোটেলভিত্তিক। সামাজিক অবস্থা, অধিকার, শিক্ষার অভাব এবং স্বাস্থ্যসেবা বিবেচনায় তাদের পরিস্থিতি নাজুক। এ পেশায় দিন দিন যে পরিমাণ কমবয়সী কিশোরীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তা দেশের স্বাস্থ্যব্যবস্থা ও মানবাধিকার পরিস্থিতির জন্য হুমকির কারণ।
যৌনকর্মীদের ৪ শতাংশের কম কনডম ব্যবহার করে। তাই যৌনবাহিত রোগে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গবেষণায় অনুযায়ী, মহিলা যৌনকর্মীদের মধ্যে সিফিলিস সংক্রমণের হার ৪০ শতাংশ।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ইন্টারন্যাশনাল ইয়ুথ এলায়েন্স ফর ফ্যামিলি প্ল্যানিং-এর কান্ট্রি কো-অর্ডিনেটর এস এম সৈকত। এ ছাড়া বক্তব্য দেন সিরাক বাংলাদেশের সহকারী পরিচালক পুলক কান্তি রায়, প্রোগ্রাম অফিসার জিসান মাহমুদ, উন্নয়নকর্মী মুনসেফা তৃপ্তি , অরুণোদয়ের তরুণ দলের সভাপতি শহীদুল ইসলাম বাবু প্রমুখ।