ঢাকাThursday , 21 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপহৃত ২৭০ জনকে মুক্তি দিয়েছে আইএস

Link Copied!

issআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এজুর নগরী থেকে অপহৃত ২৭০ জনকে মুক্তি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামি স্টেট (আইএস)। ওই নগরীতে হামলার সময় তারা ৪ শতাধিক বেসামরিক নাগরিককে অপহরণ করেছিল।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, যাদের মুক্তি দেয়া হয়েছে তাদের মধ্যে নারী, ১৪ বছরের কম বয়সী শিশু ও বয়স্ক ব্যক্তিরা রয়েছে। তিনি বলেন, ‘জিহাদিরা তাদের জিজ্ঞাসাবাদের পর মুক্তি দিয়েছে।’
আবদেল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মুক্তিপ্রাপ্তরা আর দেইর ইজজোর নগরীতে ফিরে যাবেন না। তারা প্রদেশের স্থানীয় উপজাতীয়দের মধ্যে মিশে যাবেন।’ এখনো আরো ১৩০ জন বেসামরিক নাগরিক আইএসের হাতে আটক রয়েছে বলেও তিনি জানিয়েছেন। এদের বেশির ভাগই তরুণ ও পূর্ণ বয়স্ক পুরুষ। জিজ্ঞাসাবাদের সময় সিরীয় সরকারের সঙ্গে সঙ্গে কোনো সম্পৃক্ততা পাওয়া না গেলে এদেরও ছেড়ে দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
গত শনিবারও দেইর এজুর নগরীতে সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য বেশ কয়েকটি আত্মঘাতী হামলা চালিয়েছে আইএস। বর্তমানে তারা শহরের ৬০ ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।