ঢাকাThursday , 21 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি দূতাবাসে হামলার ঘটনায় খামেনির নিন্দা

Link Copied!

khominiআন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবে শিয়া নেতা শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে কেন্দ্র করে তেহরানে দেশটির দূতাবাসে আগুন দেয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।  তিনি একে ‘প্রকৃত অর্থেই খারাপ কাজ’ বলে আখ্যায়িত করেছেন।
খামেনি বলেন, ‘সৌদি আরবের দূতাবাসে হামলার ঘটনা খুবই ন্যাক্কারজনক। এর আগে ব্রিটিশ দূতাবাসে হামলার মতোই এটি ছিল দেশ (ইরান) ও ইসলাম-বিরুদ্ধ কাজ, যা আমি কোনভাবেই পছন্দ করি না।’ উল্লেখ্য, ২০১১ সালে একবার তেহরানে ব্রিটিশ দূতাবাসে একইভাবে হামলা চালানো হয়েছিল।
এদিকে গত ২ জানুয়ারি তেহরানের সৌদি দূতাবাসে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমরকে সৌদি আরবে শিরচ্ছেদ করে হত্যার পরপরই সৌদির দূতাবাসে হামলা করা হয়।
শুধু হামলাই নয় বিধ্বস্ত দূতাবাসের সামনে তোলা সেলফি ও ভবনের বিভিন্ন জিনিস চুরির ভিডিও প্রকাশিত হলে আরো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয় তেহরান। সামাজিক যোগাযোগের মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যে এ ঘটনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ও পুরো বিশ্ব এর সমালোচনায় মুখর হয়। এ ঘটনার পর ইরান-সৌদির কূটনৈতিক সম্পর্ক দ্রুত অবনতি হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে পুরো আরববিশ্ব বিভক্ত হয়ে পড়ে।
হামলার ঘটনায় এর আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও অন্যান্য কর্মকর্তারা নিন্দা প্রকাশ করলেও দুপক্ষের সম্পর্কে এখন পর্যন্ত কোন উন্নতির আভাস পাওয়া যায় নি।