ঢাকাThursday , 21 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুশ বিমান হামলায় ১৫শ সিরীয় নিহত

Link Copied!

bimanআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রুশ বিমান হামলায় ৩শ শিশুসহ কমপক্ষে দেড় হাজার মানুষ নিহত হয়েছে। স্থানীয় এক মানবাধিকার সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
ভায়োলেশন ডকুমেন্টেশন সেন্টার ইন সিরিয়া (ভিডিসি) সংস্থার মুখপাত্র বাসাম আল আহমদ বুধবার সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রুশ বিমান হামলায় কমপক্ষে ১৫শ পাঁচ জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তিনি বলেন,‘আমাদের কাছে নিহতদের নাম ধাম আছে। এদের মাত্র ৪৭ জন যোদ্ধা। বাকিরা বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে কমপক্ষে ৩৪৬ জন শিশুও রয়েছে।’ ভিডিসি ২০১১ সালের এপ্রিল মাস থেকে সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করছে।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস সিরিয়ায় নিহতের সংখ্যা ১০১৫ বলে উল্লেখ করেছে। তাদের হিসাব মতে নিহতদের ২৩৮ জনই শিশু। এছাড়া রুশ বিমান হামলায় ইসলামিক স্টেটের সদস্যসহ মোট ১১৪১ জন যোদ্ধা নিহত হয়েছে বলেও জানিয়েছে এই সংস্থাটি।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। তারা জঙ্গিদের বিরুদ্ধে এই হামলা চালানোর দাবি করলেও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, প্রেসিডেন্ট বশির আল আসাদকে রক্ষার জন্য তারা এ হামলা শুরু করেছে।