ঢাকাThursday , 21 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালে ‘বাংলাদেশ এক্সপো’তে গেলো এফবিসিসিআই প্রতিনিধি দল

Link Copied!

FBCCI-Logoঅর্থনৈতিক প্রতিবেদক : নেপালে বাংলাদেশ এক্সপো এবং বাংলাদেশ-নেপাল বাণিজ্য সেমিনারে অংশ নিতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদের নেতৃত্বে ১০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল আজ বুধবার কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
আজ বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুতে শুরু হওয়া বাংলাদেশ এক্সপোতে যোগ দেবেন তারা। এক্সপোটি ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিনিধি দলটি ২৩ জানুয়ারি ঢাকায় ফিরে আসবে।
প্রতিনিধি দলটি বাংলাদেশ-নেপাল বাণিজ্য সম্পর্ক শক্তিশালীকরণে কাজ করবে। এ লক্ষ্যে তাদের নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা আছে। এছাড়া নেপালের বাণিজ্যমন্ত্রী ও সচিবদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন তারা। এফবিসিসিআই প্রতিনিধিদল সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এবং ফেডারেশন অব নেপাল চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফএনসিসিআই) নেতাদের সঙ্গেও নেপালে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে তারা মত বিনিময় করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ ২০১৪-১৫ অর্থবছরে নেপালে ২৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং নেপাল থেকে ১১ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। এবছরই প্রথমবারের মত বাংলাদেশ-নেপাল বাণিজ্য বাংলাদেশের অনুকূলে আছে। নেপালে বাংলাদেশের রপ্তানি পণ্যগুলোর মধ্যে কৃষিজাত পণ্য, প্রকৌশল পণ্য, কেমিক্যাল, পাট ও নিটওয়্যার পণ্য উল্লেখযোগ্য।