ঢাকাWednesday , 20 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনের ‘প্রকৃত বুদ্ধদের’ নামের তালিকা প্রকাশ

Link Copied!

wang-Yi_Chinaআন্তর্জাতিক ডেস্ক : চীনে ভণ্ড বৌদ্ধ ভিক্ষুদের পরিমাণ ক্রমাগতভাবে বেড়ে যাওয়ায় এবং তারা ভক্তদের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার প্রেক্ষিতে প্রথমবারের মতো ‘প্রকৃত জীবিত বুদ্ধদের’ তালিকা প্রকাশ করেছে চীনা সরকার।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভণ্ড বুদ্ধদের প্রতারণার বিষয় আমলে নিয়ে নাম, ছবি এবং বাসস্থানের ঠিকানাসহ মোট ৮৭০ জন প্রকৃত বুদ্ধের নামের ‘অনুমোদিত’ তালিকা প্রকাশ করা হয়েছে। চীনের ধর্মমন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় নাম থাকা এক বুদ্ধ দ্রুখাং থাপা খেদ্রুপ সিনহুয়াকে বলেন, ‘একজন জীবিত বুদ্ধ হিসেবে আমি সত্যিই খুশি।’
চীনের ধর্মমন্ত্রণালয় জানায়, দেশটির তিব্বদের বুদ্ধদের নাম ব্যবহার করে ভক্তদের প্রতারিত করার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া ভুয়া বুদ্ধদের ঠেকাতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।
তবে এর সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টির মতে, তিব্বতের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতেই আধ্যাত্মিক বিষয়ে এ ধরনের পদক্ষেপ নিয়েছে চীনা সরকার। সংস্থাটির মানবাধিকার কর্মি নিকোলাস বুকেলিন টাইম ম্যাগজিনকে বলেন, ‘জীবিত বুদ্ধদের তালিকা এবং এ সংক্রান্ত সরকারের পুরো প্রক্রিয়াটি স্পষ্টভাবেই বর্তমান দালাই লামা পরবর্তী তিব্বতকে নিয়ন্ত্রণ করার একটি পূর্ব পদক্ষেপ।’
তিব্বতীয় বুদ্ধদের বিশ্বাস অনুসারে, বর্তমানে ১৪ তম দালাই লামা তেনজিন জিয়াৎসো তার পূর্বের দালাই লামার পুনর্জন্ম। তিব্বতের লাসা শহরে অবস্থিত বিলাসবহুল পোতালা প্রাসাদে দলাই লামা বসবাস করেন। চীন কর্তৃক তিব্বত অধিগৃহীত হওয়ার পর ১৯৫৮ সালে চতুর্দশ দলাই লামা তার কিছু অনুগামীসহ গোপনে দেশত্যাগ করে ভারত চলে যান এবং সেখানে আশ্রয় গ্রহণ করেন। তিনি তিব্বতে শান্তিরক্ষার ক্ষেত্রে অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন।