ঢাকাWednesday , 20 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের আঘাত সহনীয়তা পরিমাপ পদ্ধতিতে পরিবর্তন

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : ব্যাংক নয়, এমন আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি নিরুপণে বিদ্যমান আঘাত সহনীয়তা পরিমাপ পদ্ধতিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে বৃহৎ ঋণগ্রহীতাদের ক্ষেত্রে বিতরণকৃত ঋণের ৮০ শতাংশ খেলাপি হিসেবে গণ্য করা হবে।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারিকৃত সার্কুলারে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঋণ খেলাপি হওয়ার বিপরীতে আঘাতের বিভিন্ন পর্যায়ের প্রমাণ রূপরেখা একই থাকবে। অর্থাৎ বৃহৎ তিন ঋণগ্রহীতা খেলাপি হলে গৌণ আঘাত, বৃহৎ পাঁচ ঋণগ্রহীতা খেলাপি হলে মধ্যম আঘাত ও বৃহৎ ১০ ঋণগ্রহীতা খেলাপি হলে মুখ্য আঘাত হিসেবে বিবেচিত হবে। তবে এসব ক্ষেত্রে ঋণগ্রহীতাদের মধ্যে বিতরণকৃত ঋণের ৮০ শতাংশ খেলাপি হিসেবে ধরা হবে। এর আগে বিতরণকৃত ঋণের ১০০ শতাংশকেই খেলাপি হিসেবে বিবেচনা করা হত।
সার্কুলারে আরো বলা হয়, যেসব আর্থিক প্রতিষ্ঠান বিশেষায়িত খাতে (নবায়নযোগ্য শক্তি, সৌর বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি) ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে, কেস টু কেস ভিত্তিতে তাদের প্রকল্পগুলোতে সরকারের গ্যারান্টি ও দ্বিপক্ষীয় চুক্তিসহ হাইপোথিকেশনকে সহায়ক জামানত হিসেবে বিবেচনা করা যেতে পারে।
একইসঙ্গে ভারিত অসচ্ছলতা অনুপাতের মান নিরুপণ পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন পদ্ধতি অনুসারে কোনো প্রতিষ্ঠানের ভারিত অসচ্ছলতা অনুপাত ১৫ শতাংশের বেশি হলে সাধারণ অর্থাৎ সবুজ, ৪৫ শতাংশের কম হলে ঝুঁকিপূর্ণ বা হলুদ এবং ৪৫ শতাংশ বা তার বেশি হলে বেশি ঝুঁকিপূর্ণ বা লাল অঞ্চলে বলে বিবেচিত হবে।