ঢাকাMonday , 18 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ার ৪শ মানুষকে অপহরণ করেছে আইএস

Link Copied!

ISsআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পূর্বাঞ্চলীয় নগরী দির এজোরে ইসলামিক স্টেট (আইএস) জিহাদিরা নারী ও শিশুসহ অন্তত চারশ বেসামরিকে অপহরণ করেছে। জিহাদিরা নগরীর নতুন এলাকা দখল করার পর এদের অপহরণ করে।
রোববার যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ‘শনিবার পূর্বাঞ্চলীয় শহর দির এজোরে হামলা চালানোর পর আইএস জিহাদিরা অন্তত চারশ বেসামরিক লোককে অপহরণ করেছে। যাদেরকে অপহরণ করা হয়েছে তারা নগরীর উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত আল-বাঘালিয়ে ও এর আশপাশের এলাকাগুলোর বাসিন্দা। জিহাদিরা আল-বাঘালিয়েহ এলাকাটি দখল করে নিয়েছে বলেও জানা গেছে।
অবজারভেটরির প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘যাদেরকে অপহরণ করা হয়েছে তাদের সকলেই সুন্নী সম্প্রদায়ের লোক। অপহৃতদের মধ্যে নারী, শিশু ও সরকার সমর্থক যোদ্ধাদের পরিবারের সদস্য রয়েছেন।’ তিনি আরো বলেন, অপহৃতদের আইএস নিয়ন্ত্রিত অন্যান্য এলাকাগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।