ঢাকাSunday , 17 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ীদের চাহিদামতো বিদ্যুৎ দিতে প্রস্তুত সরকার

Link Copied!

hasina1নিজস্ব প্রতিবেদক : দেশের শিল্পায়নের প্রসারে ব্যবসায়ীদের চাহিদামতো পর্যাপ্ত বিদ্যুৎ সংযোগ দিতে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র নবনির্বাচিত নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তখন প্রধানমন্ত্রী নিজেই এ প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীদের।
দেশে শিল্পোন্নয়নে তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘পোশাক শিল্পের নানা ধরনের ঝুঁকি মোকাবেলায় সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে।’
এ সময় পোশাক শিল্পকে আরো এগিয়ে নিতে সরকার যে গার্মেন্টস পল্লীর জায়গা নির্ধারণ করেছে সেখানে ব্যবসায়ীদের বিনিয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।