ঢাকাSunday , 17 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনা ‘বিশ্বব্যাংকের’ যাত্রা শুরু

Link Copied!

bankঅর্থনীতি ডেস্ক : চীনের বিশ্বব্যাংক হিসেবে খ্যাতি পাওয়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার বেইজিংয়ে এক অনুষ্ঠানে ব্যাংকটির উদ্বোধন করা হয়।
ওয়াশিংটনের বিরোধিতা সত্ত্বেও এ ব্যাংকের সঙ্গে যুক্ত হতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া, ব্রিটেন, জার্মানি, ইতালি, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়া।
বলা হয়ে থাকে, মার্কিন নেতৃত্বাধীন বিশ্বব্যাংকের সঙ্গে টেক্কা দিতে আন্তর্জাতিক এই উন্নয়ন ব্যাংকের পরিকল্পনা চীনের। তাই আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রথম থেকেই এটিকে ‘চীনের বিশ্বব্যাংক’ বলে আসছেন।
অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট বলেন, ‘এশিয়ার অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে বেড়েছে। প্রয়োজন উচ্চ মান, তবে কম খরচে।’ এআইআইবি প্রথম পাঁচ-ছয় বছরে বার্ষিক এক হাজার কোটি থেকে এক হাজার ৫০০ কোটি ডলার ঋণ দেবে। আজ থেকে এর কার্যক্রম শুরু হলো।
এআইআইবির অনুমোদিত মূলধন হিসেবে প্রাথমিকভাবে দুই হাজার ৯৭৮ কোটি মার্কিন ডলার চাঁদা দিয়েছে চীন। শনিবার আরো পাঁচ কোটি ডলার জমা দিয়েছে। এআইআইবির জন্য ১০ হাজার কোটি ডলারের তহবিল গঠন করা হবে।