ঢাকাSunday , 17 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ থেকে ৩ হাজার শ্রমিক নিবে ব্রুনাই

Link Copied!

Bruneiআন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ তিন হাজার শ্রমিক নেবে এশিয়ার ধনী দেশ ব্রুনাই। এ নিয়ে স্থানীয় এক কোম্পানির সঙ্গে সম্প্রতি এক চুক্তিতে পৌঁছেছে দেশটি।
গত ১২ জানুয়ারি মঙ্গলবার ঢাকার বনানিতে ব্রুনাইয়ের নিয়োগ সংস্থা জেবিএস ও  স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ‘রহমান ওভারসিস বাংলাদেশ’য়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে জেবিএসের ব্যবস্থাপনা পরিচালক হাজি সালবিয়া বিনতে হাজি আওয়অং এবং রহমান ওভারসিসের পক্ষে এস এম জিল্লুর রহমান স্বাক্ষর করেন। ব্রুনাইয়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ থেকে এসব শ্রমিক নেয়া হবে বলে জানা গেছে।