ঢাকাSunday , 17 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৃত আসামির নাম কেটে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

Link Copied!

tribunalনিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোণার ৭ আসামির মধ্যে ট্রাইব্যুনালের নির্দেশে আটকের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসামি আহমদ আলী। তাই ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমার আগে মৃত আসামির নাম কেটে নতুন তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন।
এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত থেকে তদন্ত প্রতিবেদন দাখিলের চেষ্টা করেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন, প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল ও প্রসিকিউটর আবুল কালাম আযাদ।
কিন্তু প্রসিকিউশনের আনীত তদন্ত প্রতিবেদনে মৃত আসামির নাম থাকায় ট্রাইব্যুনাল উক্ত তদন্ত প্রতিবেদন থেকে মৃত আসামির নাম বাদ দিয়ে নতুন করে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেন।
একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে আসামি শেখ মো. আব্দুল মজিদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী গাজী এমএইচ তামিম।
এর আগে গত ২৯ অক্টোবর ট্রাইব্যুনালের অধীনে আটকের পর রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আহমদ আলী।
নেত্রকোণার পূর্বধলা থানার অভিযুক্ত ৭ আসামীমির মধ্যে আটক রয়েছেন আসামি আব্দুর রহমান। এ ছাড়াও মৃত এক আসামি আহমদ আলী বাদে এ মামলায় পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানা, মো. আব্দুল খালেক তালুকদার, কবির খান, মো. নুরুদ্দিন ওরফে রুদ্দিন এবং ছালাম বেগ।
গত ১২ আগস্ট বুধবার নেত্রকোনা জেলা থেকে মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগে পরোয়ানাভুক্ত দুই আসামি আবদুর রহমান ও আহমদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
আসামি আবদুর রহমান উপজেলার ঘাগড়া ইউনিয়নের সোনাইকান্দা ও আহমদ আলী সদর পূর্বধলা ইউনিয়নের গনকপাড়া গ্রামের বাসিন্দা। এ জেলার পূর্বধলা উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে গত ১৩ আগস্ট ট্রাইব্যুনালের নির্দেশে আসামিদেরকে কারাগারে পাঠানো হয়।