ঢাকাSunday , 17 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধা কোটা শিথিল : স্বাধীনতাবিরোধী আমলাদের কূটকৌশল

Link Copied!

freedomনিজস্ব প্রতিবেদক : স্বাধীনতাবিরোধী আমলারা কূটকৌশলের মাধ্যমে বিসিএস পরীক্ষায় সংরক্ষিত ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা শিথিল করে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে নিয়োগের অনুমোদন মন্ত্রিসভা থেকে পাস করিয়েছে, যা মুক্তিযুদ্ধের চেতনায় চরম কঠুরাঘাত। এমন অভিযোগ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট।
একই সঙ্গে, চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা শিথিল না করে ৩০ শতাংশ কোটা সংরক্ষণ ও নিয়োগ প্রদান নিশ্চিতকরণের বিষয়টি পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছে।
রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এমন অভিযোগসহ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব নাজমুল হাসান পাখি বলেন, ‘সরকার যখনই মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা ৩শ টাকা থেকে ১০ হাজার টাকায় উন্নিতকরাসহ মুক্তিযোদ্ধা পরিবারকে বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংরক্ষণ ও  নিয়োগ নিশ্চিত করছে ঠিক তখনই স্বাধীনতাবিরোধী আমলারা কূটকৌশলের মাধ্যমে বিসিএস পরীক্ষায় সংরক্ষিত ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা শিথিল করে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে নিয়োগের অনুমোদন মন্ত্রিসভা থেকে পাস করিয়েছে, যা মুক্তিযুদ্ধের চেতনায় চরমকঠুরাঘাত।’
তিনি মুক্তিযোদ্ধা কোটা শিথিল না করে এই ক্ষেত্রে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে শূন্যপদ পূরণ করার দাবিও জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক মাইজেন শাহ্, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান হিরা প্রমুখ।