ঢাকাSaturday , 16 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারাগার কি সত্যিই হবে সংশোধনাগার!

Link Copied!

cental-jelনিজস্ব প্রতিবেদক : দেশের কারাগারগুলোকে সংশোধনাগার বলা হলেও সত্যিই কি তা হতে পেরেছে? নাকি পরিণত হয়েছে মাদক আর সন্ত্রাসী তৈরির স্বর্গরাজ্যে। বিভিন্ন অপরাধে অভিযুক্ত ও নিরীহ মানুষকে বিভিন্ন অভিযোগে আটকের পর কারাগারে পাঠানো হয়। আর তারা দীর্ঘদিন সেখানে থাকর পর ওখানকার বৈরি পরিবেশে আরো খারাপ হয়ে যায়। অনেকে এসব কাজে জড়িত হতে না চাইলেও সেখানে সন্ত্রাসী ও মাদকসেবীদের সঙ্গে থাকায় অনেকটা বাধ্য হয়েই ওই পথে পা বাড়ায়। আবার অনেক ছিঁচকে সন্ত্রাসী ভেতরে শীর্ষ সন্ত্রাসীদের সাথে থেকে হয়ে ওঠে বড় মাপের সন্ত্রাসী।
কিন্তু সেই অপবাদ ঘুচাতে চায় কারাগার কর্তৃপক্ষ। ‘এবারে অঙ্গীকার, কারাগার হোক সংশোধনাগার’ এই স্লোগানকে ধারণ করে আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি পালিত হবে কারা সপ্তাহ। দেশের ৬৮টি কারাগারেই এ উপলক্ষে হাতে নেয়া হয়েছে ব্যাপক কার্যক্রম।
শনিবার রাজধানীর কারা অধিদপ্তরে কারা সপ্তাহ-২০১৬ পালন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক ফজলুল কবির তুলে ধরেন বিভিন্ন কার্যক্রম।
কার্যক্রমের মধ্যে রয়েছে- সকল কারাগারে সপ্তাহব্যাপী তথ্য ও সেবা কেন্দ্র পরিচালনা, কারারক্ষী ও কারাবন্দিদের বিশেষ দরবার, কারা বন্দিদের মাধ্যমে উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে কারা মেলা, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, কারারক্ষীদের বিশেষ প্যারেড, কারাবন্দিদের জন্য প্রীতিভোজ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ইত্যাদি।
আগামী ২০ জানুয়ারি কাশিমপুর কারা প্রাঙ্গণে প্যারেড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সশস্ত্র অভিবাদন গ্রহণ করবেন। সেই সঙ্গে কারা সপ্তাহের উদ্বোধন করবেন।
কারা সপ্তাহ পালনের উদ্দেশ্য বর্ণনা করে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কারাগারে সেবার মান বৃদ্ধি, কারা বিভাগ সম্পর্কে নেতিবাচক ধারণার পরিবর্তন; কারা কর্মচারি, কারাবন্দি ও তাদের আত্মীয়-স্বজনদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে সেতুবন্ধন সৃষ্টি; কারা কর্মচারিদের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন; কারা কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে কর্ম উদ্দীপনা সৃষ্টি করা এবং কারাগারের পূর্ববর্তী ধ্যান-ধারণার পরিবর্তন ঘটিয়ে কারাগারকে সংশোধনাগারে রূপান্তর করা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে দেশের ৬৮টি কারাগারের মোট ধারণক্ষমতা ৩৪ হাজার ৭৯৬ জন। এর বিপরীতে বর্তমানে বন্দি আছেন ৭১ হাজার ১০৫ জন। এরমধ্যে পুরুষ বন্দি ৬৮ হাজার ৫৯৩৬ জন এবং নারী ২ হাজার ৫১২ জন। আর সাজাপ্রাপ্ত আটক বন্দি ২০ হাজার ১৯৮ জন, বিচারাধীন ৫০ হাজার ৮২৩, আরপি ৮৪, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১ হাজার ১৯৭ জন, মানসিক রোগাক্রান্ত ৪৩৮ জন, মাদকাসক্ত ৫ হাজার ৯৭০ জন এবং কারাগারে মায়ের সাথে আছে ২৯৭ টি শিশু।