ঢাকাSaturday , 16 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০ কোটি ডলারের তহবিল গঠন কেন্দ্রীয় ব্যাংকের

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : রপ্তানিমুখী বস্ত্র ও চামড়াখাতকে পরিবেশবান্ধব করে তুলতে ২০ কোটি মার্কিন ডলারের একটি পুনঃঅর্থায়নযোগ্য তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। যেখান থেকে এ দুটি খাতের উদ্যোক্তারা শুধুমাত্র পরিবেশবান্ধব কারখানা গড়ে তুললেই ঋণ নিতে পারবেন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারিকৃত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মার্কিন মুদ্রায় গঠিত পুনঃঅর্থায়নযোগ্য এ তহবিলকে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) নামে অভিহিত করা হবে। অনুমোদিত ডিলারদের (এডি) মাধ্যমে রপ্তানিমুখী বস্ত্র ও চামড়াখাতের যেকোনো প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব কারখানা গড়ে তুলতে এ ফান্ড থেকে অর্থ সহায়তা পাবে। এক্ষেত্রে পানির অপচয়রোধ ও যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার, কর্মপরিবেশের উন্নয়নসহ বাংলাদেশ ব্যাংক নির্ধারিত খাতের সংশ্লিষ্ট মূলধনী যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী আমদানি ক্রয় করতে এ সহায়তা দেয়া হবে।
৫ থেকে ১০ বছর মেয়াদি এ সহায়তায় ১ বছর গ্রেস পিরিয়ড সুবিধা পাওয়া যাবে। সংশ্লিষ্ট এডি ৬ মাসের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বনিম্ন ২ দশমিক ২৫ শতাংশ হারে ঋণ নিয়ে নিজস্ব খরচ মিলিয়ে প্রার্থিত ঋণ গ্রহীতার কাছে অর্থ বিতরণ করতে পারবে। এক্ষেত্রে এডির নিজস্ব খরচ ১ থেকে ২ দশমিক ৫০ শতাংশের বেশি হবে না। প্রতি ছয়মাস পর বাজার বিবেচনা করে এ হার পুনর্নির্ধারণ করা হবে।