ঢাকাSaturday , 16 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঠানকোট হামলা: জইশের স্কুলে পাকিস্তানের অভিযান

Link Copied!

pakistanআন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঠানকোটের একটি বিমান ঘাঁটিতে সম্প্রতি এক সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ পরিচালিত কয়েকটি স্কুল বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী এ তথ্য জানান।
প্রদেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দাস্কা শহরের পাশের একটি মসজিদে এবং একটি সেমিনারে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে জইশ-ই-মোহাম্মদের নেতা মাওলানা মাসুদ আজহারও রয়েছেন।
উল্লেখ্য, ২ জানুয়ারি ভারতের পাঠানকোটের একটি বিমান ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। এতে নিহত হয় ৮ জন। পাঠানকোটের ঘাঁটিতে রক্তক্ষয়ী ওই হামলায় জইশ-ই মোহম্মদ জড়িত এবং দলটির প্রধান আজহারই ওই হামলার পরিকল্পনা করেছেন বলে ভারতের ধারণা।
এর আগে পাঠানকোট হামলার তদন্তে ভারতকে পাকিস্তান পূর্ণ সহযোগিতা করবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে আশ্বাস দেন।