ঢাকাFriday , 15 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে

Link Copied!

iranআন্তর্জাতিক ডেস্ক : ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়িত হতে যাচ্ছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এবং উর্ধ্বতন পরমাণু আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তেহরানে সমাজবিজ্ঞানীদের এক বৈঠকে জানিয়েছেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বর্তমানে পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের গৃহিত পদক্ষেপগুলো পর্যালোচনা করে দেখছে।
তাদের কাজ শুক্রবারের (১৫ জানুয়ারি) মধ্যেই শেষ হবে বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন, শনি বা রোববার ওই সমঝোতা বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেবে দু’পক্ষ। এর ফলে ইরানের ওপর পাশ্চাত্যের আরোপিত সব নিষেধাজ্ঞা উঠে যাবে।
আরাকচি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক যৌথ বিবৃতি প্রকাশের মধ্যদিয়ে পরমাণু সমঝোতা বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন মোগেরিনি।
পরমাণু সমঝোতা বাস্তবায়নের আগ মুহূর্তের কিছু আলাপ-আলোচনা সারতে ইরানের অপর উর্ধ্বতন পরমাণু আলোচক হামিদ বায়িদিনেজাদ একটি প্রতিনিধিদল নিয়ে ভিয়েনা সফরে গেছেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বুধবার ওয়াশিংটনে বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের সময় ঘনিয়ে এসেছে এবং আগামী কয়েক দিনের মধ্যে এর বাস্তবায়ন শুরু হবে।