ঢাকাFriday , 15 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাগে গো-মাংস থাকায় মুসলমান দম্পতিকে মারধর

Link Copied!

COW-Flaesh-pic-BM0000আন্তর্জাতিক ডেস্ক : এই তোমাদের ব্যাগে কি? ওহ তোমরা মুসলমান? তার মানে ব্যাগে মাংস? ব্যাগে গোমাংস আছে এমন সন্দেহে ভারতে এক মুসলমান দম্পতিকে মারধর করা হয়েছে। গত বুধবার মধ্যপ্রদেশ রাজ্যের হরদা জেলার খিরকিয়া স্টেশনে এ ঘটনা ঘটেছে। ওই দম্পতির ব্যাগে গোমাংস আছে এমন অভিযোগ এনে কোনো কিছু না জেনেই তাদের মারধোর করেছে স্থানীয় হিন্দু গোরক্ষা সমিতি।
ব্যাগের ভেতর গোমাংস নিয়ে যাওয়া হচ্ছে এমন সন্দেহে সাতজনকে তল্লাশি করা হয়েছিল। এ ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় ওই সমিতির বিরুদ্ধে। এ ঘটনায় সমিতির কর্মী হেমন্ত রাজপুত ও সন্তোষ নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, খিরকিয়া স্টেশনে গোরক্ষা সমিতির লোকজন দাবি করেন, ওই ব্যক্তিদের ব্যাগের মধ্যে গোমাংস রয়েছে। কিন্তু পরে তল্লাশি করে দেখা গেছে ওই ব্যাগে গোমাংস না মহিষের মাংস ছিল।
এবিষয়ে মুসলমান দম্পতি মোহম্মদ হোসেন এবং তাঁর স্ত্রী নাসিমা বানু জানিয়েছেন, তারা হায়দ্রাবাদে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে ব্যাগ তল্লাশি করা হয় এবং মারধোর করা হয়।
হোসেন বলেন, তাঁর স্ত্রী নাসিমা বানু প্রথম দিকে ব্যাগ তল্লাশিতে বাধা দিলে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তিনি আরো বলেন, যে কালো ব্যাগে মাংস ছিল, সেটি আসলে তাদের ছিল না। পরে মারধোরের সময় এক পুলিশ কনস্টেবল এসে তাদের রক্ষা করেছেন।
ওই ঘটনায় বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। সাম্প্রতিক সময়ে ভারতে মুসলাম বিদ্বেষ এবং গোমাংস খাওয়ায় মানুষকে হত্যা করা একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।