ঢাকাFriday , 15 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপানে বাস দুর্ঘটনায় নিহত ১৪

Link Copied!

Road-Accident-আন্তর্জাতিক ডেস্ক : জাপানে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৭ জন। শুক্রবার সকালে কারুইজাওয়া শহরের কাছে পাহাড়ঘেষা একটি স্থানে দুর্ঘটনাটি ঘটেছে ।
৪১জন যাত্রী নিয়ে বাসটি রাজধানী টোকিও থেকে মধ্যাঞ্চলীয় নাগানোর একটি স্কি রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু বাসটি ছিটকে পড়ে উল্টো দিকে কয়েক মিটার নিচে গড়িয়ে পড়ে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে জাপানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছেন। স্থানীয় সরকারের প্রধান মুখপাত্র ইয়োশিহিদে সুগা টোকিওর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, একটি বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ২৭ জন। তিনি আরো জানিয়েছেন, পরিবহন মন্ত্রণালয় ওই দুর্গঘটনার তদন্তে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছেন।
জাপানে শীতকালে স্কিসহ অন্যান্য খেলাধুলা বেশ জনপ্রিয়। এই সময় পাহাড়ি এলাকার অবকাশ কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য অনেকেই বাসকেই বেছে নেন। কিন্তু এ বছর দেশটিতে বেশ কিছু বাস দুর্ঘটনা ঘটেছে। এজন্য অধিকাংশ মানুষই চালকদের দোষারোপ করে থাকেন।