ঢাকাFriday , 15 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোজ্যতেলে প্রতি লিটারে কমলো ৫ টাকা

Link Copied!

oillঅর্থনৈতিক প্রতিবেদক : ভোজ্য তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা কমানো হচ্ছে। আগামী শনিবার থেকে এই মূল্যহার কার্যকর হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের সঙ্গে বাংলাদেশ ভোজ্য তেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদনকারী সমিতির নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের নেতা সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, ‘খোলা ও বোতলজাত তেল দুটোরই দাম কমানো হবে। পাইকারি বাজারে দাম কমলে এর প্রভাব খুচরা বাজারেও পড়বে।’
বৈঠকে অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালসহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম লিটার প্রতি ৪ টাকা কমানোর প্রস্তাব করে। তবে বাণিজ্যমন্ত্রী আরো ১ টাকা কমানোর জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান।
‘মন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা এটা মেনে নিচ্ছি’, বলেন ফজলুর রহমান।
উল্লেখ্য, বর্তমানে বাজারে খোলা তেল প্রতি লিটার ৮৫ থেকে ৮৮ টাকায় এবং বোতলজাত তেল প্রতি লিটার ৯৫ টাকা থেকে ১০২ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ৫ লিটারের বোতলজাত তেল বিক্রি হচ্ছে ৪৫০ টাকা থেকে ৪৮০ টাকায়।