ঢাকাThursday , 14 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প

Link Copied!

bumi-kompoআন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৭। তবে এতে সুনামির কোন আশঙ্কা নেই।
জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, টোকিও থেকে প্রায় ৭৫০ কিলোমিটার (৪৭০মাইল) উত্তরে দ্বীপটির দক্ষিণাঞ্চলীয় উপকূলের ৫০ কিলোমিটার গভীরে স্থানীয় সময় দুপুর ১২ টা ২৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৩২৫) ভূমিকম্পটি আঘাত হানে। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। যদিও এনএইচকে টিভির ভিডিও চিত্রে ভূমিকম্পের ফলে বড় ধরনের ঝাঁকুনির ঘটনা ধারণ করা হয়।