ঢাকাThursday , 14 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুদ্রানীতি ঘোষণা, প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা প্রায় ৭%

Link Copied!

atiur-অর্থনৈতিক প্রতিবেদক : চলতি ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য ৬ দশমিক ৮ থেকে ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা প্রাক্কলন করেছে বাংলাদেশ ব্যাংক, যা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, রাজনৈতিক স্থিতিশীলতা অব্যাহত থাকলে সরকার নির্ধারিত ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে।
বৃহস্পতিবার অর্থবছরের দ্বিতীয়ার্ধে জন্য মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর আতিউর রহমান এ কথা জানান।
গভর্নর বলেন, ‘উৎপাদন ও মূল্য পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে এবার কেন্দ্রীয় ব্যাংক সংযত কিন্তু সমর্থনমূলক মুদ্রানীতি গ্রহণ করছে।’
তিনি জানান, এবার নীতিতে সুদহার ও ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন উভয়ই কমানো হয়েছে। এর মধ্যে রেপো ও রিভার্স রেপো ৫০ পয়েন্ট কমিয়ে ৬ দশমিক ৭৫ ও ৪ দশমিক ৭৫ কমানো হয়েছে। বেসরকারিখাতে ঋণ প্রবৃদ্ধি ১৫ শতাংশের বদলে ১৪ দশমিক ৮ প্রাক্কলন করা হয়েছে। ব্যাপক মুদ্রা সরবরাহের প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে ১৫ শতাংশ।